বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি দালাল ধরবে ইসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১০ পিএম, ২০২৪-১০-১৯

সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি দালাল ধরবে ইসি

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপন ও পেজের বা গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে ফাঁদে ফেলছে একটি চক্র। এদের ধরতে এবার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, আগেও বিষয়টি ইসির নজরে এসেছে। ক্ষেত্র বিশেষে গ্রুপ, পেজ ও প্রোফাইলগুলো চিহ্নিত করে তা বিটিআরসির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধ আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার সেদিকে যাচ্ছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা বলছেন, গ্রুপ, পেজ বা প্রোফাইল বন্ধ করে দিলে নতুন করে আবার খোলা হয়। এতে আসলে তেমন কাজ হয় না। তাই মামলা দেওয়ার চিন্তা-ভাবনা করা হয়েছে। এছাড়া সশরীরে অনেক দালাল চক্র নির্বাচন ভবনের আশপাশে ঘোরাফেরা করে। তাদেরও ধরে পুলিশের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনআইডি শাখার এক উপ-পরিচালক এ বিষয়ে বলেন, দালাল চক্রকে ধরার জন্য আমাদের লোকবল উৎ পেতে রয়েছে। এদের ছাড় দেওয়া হবে না। এ নিয়ে ইসি সচিব শফিউল আজিম ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের একটি লিখিত নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, প্রত্যেকটি অফিসকে সেবাকেন্দ্র বিবেচনায় রেখে বাংলাদেশে বসবাসকারী এবং প্রবাসী নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তরসহ সব কাজে সেবা প্রার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে। কোনো সেবা প্রার্থী যেন হয়রানির স্বীকার না হয় এবং কোনো দালাল সুযোগ না পায় সেজন্য প্রত্যেকটি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ক্লোজ মনিটরিং করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করাসহ সেবাগ্রহিতার সন্তুষ্টি অর্জন ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এদিকে চট্টগ্রাম ব্যতীত অন্যান্য অঞ্চলের নাগরিকদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে। মূলত সময় কমছে। কেননা এখন থেকে সমতলের কেউ নতুন ভোটার হতে এলে আঙুলের ছাপ রোহিঙ্গা ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে না। এতে সময় কম লাগবে। আগে কেউ আবেদন করলে আগে তার আঙুলের ছাপ ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে মিলিয়ে দেখা হতো। এখন এ ব্যবস্থা কেবল চট্টগ্রাম অঞ্চলের নতুন ভোটারদের ক্ষেত্রে বলবৎ থাকবে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর