শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি : | ০৭:১৫ পিএম, ২০২১-০৮-০৯
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ফাতিমা নগর (কাইকুরদিয়া) ঈশাখাঁ রোডস্থ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রকে বলাৎকারে মুহতামিম,প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার করিমগঞ্জ থানায় মামলা হলে রাতেই প্রিন্সিপাল মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে ছাত্রটি নাজেরা বিভাগে পড়ালেখা করতো। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার পিতাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার পিতাকে মাদ্রাসার প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমী কর্তৃক একাধিকবার বলাৎকারের / ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। সবশেষ গত ১৭ জুলাই রাতে প্রিন্সিপাল ছেলেটিকে মাদ্রাসায় তার শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনা শুনে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন তার পিতা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমী এর আগে করিমগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও করিমগঞ্জের কিরাটন ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক ছিলেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited