বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গত অর্থবছরে ৯৯ কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ, ৯১৮ জনকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩২ পিএম, ২০২২-১০-০৫

গত অর্থবছরে ৯৯ কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ, ৯১৮ জনকে পদোন্নতি

গত অর্থবছরে (২০২১-২২) প্রশাসনে বিভিন্ন পর্যায়ে ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপসচিব থেকে সচিব পর্যন্ত ৯১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০২১-২২’ থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) এ প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবেদনে ২০২১-২২ অর্থবছরে মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের কার্যক্রম তুলে ধরে বলা হয়, ৩৮তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৩৪ জন কর্মকর্তা নিয়োগ, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জনবলের চাহিদা পাঠানো হয়েছে। ৯৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ এবং ৩৯ জন কর্মকর্তার অনুকূলে লিয়েন মঞ্জুর করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সিনিয়র সচিব পদে ১৫ জনকে, সচিব পদে ২৪ জনকে নিয়োগ/বদলি এবং সচিব পদে ৩৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেড-১ পদে ১৬ জনকে পদোন্নতি/নিয়োগ, অতিরিক্ত সচিব পদে ১২৭ জনকে পদোন্নতি ও ২৩২ জনকে নিয়োগ/বদলি, যুগ্মসচিব পদে ১৬১ জনকে পদোন্নতি, উপসচিব পদে ৫৮১ জনকে পদোন্নতি ও ৬৮৫ জনকে নিয়োগ/বদলি করা হয়েছে। অন্যদিকে ৪০ জন সিনিয়র সচিব/সচিব, ১০ জন গ্রেড-১ কর্মকর্তা, ১০৭ জন অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। এ সময়ে অতিরিক্ত সচিবের দু’টি, যুগ্মসচিবের ছয়টি, উপসচিবের ১৩টি, সিনিয়র সহকারী সচিবের ২৬টি, সহকারী কমিশনারের (ভূমি) একটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে দু’টি স্থায়ী পদ সৃষ্টি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত অর্থবছরে সচিব একজন, গ্রেড-১ এর ২ জন, অতিরিক্ত সচিব ১০৭ জন, যুগ্মসচিব ১৮৬ জন, উপসচিব ৩৪২ জন, সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব ২৮২ জন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা (সেনা/নৌ/বিমান বাহিনী), ২২০ জন, অন্যান্য ২৫০ জন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ/বদলি করেছে এপিডি অনুবিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ গত অর্থবছরে ৪৭ হাজার ৭৫৫টি পদ সৃজন ও ৪ হাজার ৭৫৮টি পদ স্থায়ীকরণে সম্মতি দিয়েছে এবং ৭৩টি পদবি পরিবর্তন, তিনটি পদের গ্রেড উন্নীতকরণ ও ২ হাজার ৩৩৭টি পদ বিলুপ্ত করেছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর