বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামজুড়ে বসছে এআই ক্যামেরা, ট্রাফিকে আসছে স্মার্ট লাইট

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:২৬ পিএম, ২০২৫-১২-০১

চট্টগ্রামজুড়ে বসছে এআই ক্যামেরা, ট্রাফিকে আসছে স্মার্ট লাইট

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। একইসঙ্গে ট্রাফিক সিস্টেমে আসছে স্মার্ট লাইট। এ লক্ষ্যে চার সদস্যের কমিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরির কাজ শুরু করেছে। প্রকল্প বাস্তবায়িত হলে নগরের নিরাপত্তা ব্যবস্থাপনা, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ‘ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি’ শীর্ষক একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পুরো নগরজুড়ে আধুনিক স্মার্ট লাইটিং ব্যবস্থা স্থাপন এবং উন্নতমানের এআইভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক গড়ে তোলা।
সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব। সদস্য হিসেবে রয়েছেন—নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম খান।সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন।
অফিস আদেশ অনুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—প্রকল্প সংক্রান্ত সব তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রয়োজনে নীতিমালা প্রণয়নের সুপারিশ, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে খসড়া ডিপিপি তৈরি এবং সর্বোচ্চ ৩০ কর্মদিবসের মধ্যে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেওয়া।
সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল জানান, অতীতে ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের সহযোগিতায় একটি স্মার্ট লাইটিং প্রকল্প নেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এখন নতুন উদ্যোগের আওতায় ৪১ ওয়ার্ডের প্রধান সড়কগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়, সেতু ও জনবহুল এলাকাকেও স্মার্ট লাইট এবং সিসিটিভির আওতায় আনা হবে।
কমিটির সদস্য সচিব মো. শাফকাত বিন আমিন জানান, সিসিটিভি ও লাইট বসানোর জন্য সড়কের তালিকা প্রস্তুত করছি। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রথমে সব ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, এরপর ধাপে ধাপে লেন ও বাইলেন অন্তর্ভুক্ত করা হবে।
নগরজুড়ে পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়ে তুলতে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, ৪১ ওয়ার্ডে এআইভিত্তিক সিসিটিভি স্থাপন করা হলে নগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে। অন্যদিকে সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে—যা আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে প্রধান সড়ক, মোড়, সেতু, জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার ও নন-সোলার স্মার্ট লাইট স্থাপনের পাশাপাশি আধুনিক সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। ফলে অপরাধ দমন, যানবাহন নজরদারি, দুর্ঘটনা ব্যবস্থাপনা ও নগর নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর