শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৩-০৩-০২
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মোসাঃ সাদিরা খাতুন। বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালিত হয়েছে।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা পুলিশের আয়োজনে বুধবার পুলিশ লাইনে এ উপলক্ষে নিহতদের শ্রদ্ধায় স্মরণ, পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং মৃত্যুবরণকারী পুলিশ সদ
স্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ সংশ্লিষ্টরা।
পুলিশ সদস্যরা দেশ ও জাতির সেবায় একনিষ্ঠ ও নিঃস্বার্থভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জানিয়ে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, একনিষ্ঠ, বিশ্বস্ত, স্বদেশপ্রেমী ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এ সকল পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।
এ সময় তিনি উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরকে যেকোন প্রয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান পুলিশ সুপার।
আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited