বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনার উপকুলে ইয়াসে ভেসে গেছে ৫৯৯ মেট্রিক টন চিংড়ি, ৪০৫ লাখ চিংড়ি পোনা

খুলনা প্রতিনিধি :    |    ০৬:৫১ পিএম, ২০২১-০৬-০২

খুলনার উপকুলে ইয়াসে ভেসে গেছে ৫৯৯ মেট্রিক টন চিংড়ি, ৪০৫ লাখ চিংড়ি পোনা

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় চিংড়ি ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৩৬ কোটি টাকা। এ তিনটি জেলায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাধ ভেঙে ভেসে গেছে ২৫৬.০৯ মেট্রিক টন সাদা মাছ, ৫৯৯.৩ মেট্রিক টন চিংড়ি মাছ, সাদা মাছের পোনা ২৬.৩৭ লাখ, চিংড়ির পোনা (পিএল) ৪০৫.১ লাখ। খুলনা বিভাগীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার ১৭টি উপজেলার ৯২টি ইউনিয়নের ২ হাজার ১৩টি পুকুর-দিঘি-খামার, ১৮ হাজার ৪৬৬টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের আয়তন ২৭০ হেক্টর ও ক্ষতিগ্রস্ত ঘেরের আয়তন ১৩ হাজার ১৩২.৯ হেক্টর। ক্ষতিগ্রস্ত মৎস্য সম্পদের মধ্যে রয়েছে ফিন ফিশ ২৫৬.০৯ মে টন, চিংড়ি মাছ ৫৯৯.৩ মে টন, সাদা মাছের পোনা ২৬.৩৭ লাখ, চিংড়ির পোনা (পিএল) ৪০৫.১ লাখ। ক্ষতিগ্রস্ত মাছের মূল্য সাদা মাছ ৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা, চিংড়ি ২৪ কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকা, সাদা মাছের পোনা এক কোটি ৫ লাখ এক হাজার টাকা ও চিংড়ি মাছের পোনা দুই কোটি ৪৩ লাখ টাকা। ঝড়ের আঘাতে খুলনায় জেলেদের ১০টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মৎস্য খাতে ২ কোটি ৬৯ লাখ ৬ হাজার অবকাঠামো ক্ষয় ক্ষতি হয়। এ অঞ্চলে সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৬ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকা। এর মধ্যে রয়েছে খুলনা জেলার পাঁচটি উপজেলার ২৪টি ইউনিয়ন এলাকায় ১১ কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকা, বাগেরহাট জেলার আট উপজেলার ৪১টি ইউনিয়ন এলাকায় ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ও সাতক্ষীরা জেলার চার উপজেলার ২৭টি ইউনিয়ন এলাকায় ১৬ কোটি ৪১ লাখ ১৬৫ হাজার টাকা। দক্ষিণ বঙ্গের প্রতিষ্ঠিত চিংড়ি ব্যবসায়ী আসিয়ার রহমানের ছেলে পাইকগাছার চিংড়ি ব্যবসায়ী ইশতিয়াক রহমান শুভ বলেন, ‘৬০০ বিঘা জমিতে কয়েক দফায় ৫০ লাখ বাগদা চিংড়ি পোনা দেওয়া ছিল। ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে জোয়ারের চাপে বাঁধ ভেঙে এক নিমিষেই ঘেরটি লোনা পানিতে তলিয়ে যায়। পোনাগুলোও ভেসে যায়। বছর শেষ জমির মালিককে দিতে হবে ৬০ লাখ টাকা। পোনা গেলো। ব্যবসাও অচল। ইয়াসে বাঁধ ভেসে যাওয়ায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন নিজে বাঁচাই কষ্টকর। তার ওপর মালিকের টাকা পরিশোধ করতে হবে।’ শুধু শুভই নয়, পাইকগাছা উপজেলার দেড় হাজার ঘের ব্যবসায়ী ইয়াসের প্রভাবে ক্ষতি— হয়েছেন।  খুলনা বিভাগীয় পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পাইকগাছা উপজেলার পুরস্কারপ্রাপ্ত ঘের ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন বলেন, ‘ইয়াসের আঘাতে তার পাঁচ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তার মতো পাইকগাছার দেড় হাজার চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত, বিভাগীয় দফতর) মো. আবু সাঈদ জানান, ইয়াসের আঘাতে বৃহত্তর খুলনায় ৩৬ কোটি টাকার মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে। প্রান্তিক চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর