শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৪ পিএম, ২০২৫-১২-০৩
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী :
হাটহাজারী বাজার এলাকায় কীটনাশক ও বীজের দোকানে বিভিন্ন অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
এ সময় মালামাল রেখে সডকের ফুটপাত দখল এবং হালদা নদীতে অনুমোদনহীন মাছ মারার বিষ বিক্রয়ের অপরাধে ৩টি দোকানে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
এ সময় নাজিম বীজ ভান্ডার থেকে নাইট্টো নামক ৩৪টি মাছ মারার বিষের কৌটা জব্দ করা হয়। এই নাইট্টো বিষ দিয়ে হালদার মাছ মারা হয় এবং অসাধু লোকেরা এখান থেকে এই বিষ সংগ্রহ করেন মর্মে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নাজিম বীজ ভান্ডারের স্বত্ব অধিকারী মোঃ সিরাজুল হকের ছেলে নাজিম উদ্দিনকে ৫০০ হাজার টাকা। মেখল নিবাসী সিরাজুর রহমানের ছেলে ইমাম উদ্দিনকে ৫০০০ হাজার টাকা।জোহরা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী হারুনের ছেলে মোঃ ইব্রাহিমকে ৩০০০ হাজার টাকা সহ মোট ১৩ হাজার টাকা জরিমান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে হাটহাজারীর সৌকস এ ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন বীজ হচ্ছে কৃষকের প্রাণ। কৃষকগন অর্থ - সময় ও শ্রম দিয়ে করে ফসল উৎপাদন করে তারা যদি হয়রানি শিকার হয়ে গতিগ্রস্থ হয় তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। কৃষককে বাঁচাতে এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited