শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৩২ পিএম, ২০২৬-০৫-০৯
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বরেণ্য শিক্ষাবিদ মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজার নামাজ আজ দুপুরে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত এ জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। আয়োজকদের ভাষ্যমতে, প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক আবদুল্লাহ মজুমদারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের বর্ণাঢ্য দ্বীনি জীবন, ইসলামি শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “একজন প্রজ্ঞাবান আলেম ও অভিভাবককে হারালো দেশ।”
উল্লেখ্য, শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন মাওলানা সরওয়ার কামাল আজিজী। তিনি দীর্ঘদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited