শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৯ এএম, ২০২০-১১-২৩
স্যাটেলাইটে ধরা পড়েছে ডোকলাম মালভূমির কাছে চিনের তৈরি করা নতুন গ্রাম ও রাস্তার ছবি। বিশেষজ্ঞদের মত, ওই রাস্তার অভিমুখ ভারতীয় সীমান্তের দিকে। ফলে ৩ বছর আগে ‘ঘুমিয়ে পড়া’ ডোকলাম ইস্যু এখন ভাবিয়ে তুলেছে ভারতকে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে জোমপেলরি শৈলশিরায় সহজেই পৌঁছতে পারবে চিনের সেনাবাহিনী। ২০১৭ সালে ওই শৈলশিরা দখল করতেই ভারত বাধা দিয়েছিল চীনকে। কিন্তু এখন উপগ্রহের পাঠানো ছবি দেখে বিশেষজ্ঞদের ধারণা, ওই রাস্তা শৈলশিরা পর্যন্ত বাড়িয়ে নিয়েছে চীন। ভৌগোলিক দিক থেকে দারুণ গুরুত্বপূর্ণ এই শৈলশিরা। এলাকা দখল রাখতে পারলে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন’স নেক’-এর উপরে সহজেই নজরদারি চালানো যাবে। কিন্তু গতবার ভারতের বাধায় চীন রাস্তা নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে এবার ভিন্ন পথে রাস্তা তৈরি করেছে বেইজিং। তিন বছর আগে ডোকলাম মালভূমির যে অঞ্চলে দুই দেশ সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল সেখান থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে, তোর্সা নদীর তীর বরাবর তৈরি হয়েছে এই নতুন রাস্তা। বিশেষজ্ঞদের ধারণা, লাদাখ এবং ডোকলাম কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতীয় সীমান্তে নানা জায়গায় ‘ক্ষত’ তৈরি করে আসলে নয়াদিল্লিকে চাপে রাখতে চাইছে বেইজিং।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited