শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:১৭ পিএম, ২০২১-০৫-০৮
সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে, এমন অভিযোগ বার বারই ওঠেছে। কিন্তু অভিযোগ প্রমাণে শক্ত কোনো তথ্যপ্রমাণ কেউ তুলে ধরতে পারেনি। তবে এবার ‘সার্স করোনাভাইরাস’ নিয়ে চীনের অনেক গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল। চীনা ভাষায় লেখা কিছু নথি ফাঁস করেছেন লি-মেং ইয়ান নামের এক চীনা ভাইরোলজিস্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চীনের সামরিক বিজ্ঞানীরা ২০১৫ সালেই এই ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। চীনের শীর্ষ স্থানীয় বিজ্ঞানী লি-মেং ইয়ান এই তথ্য ফাঁস করেছেন। লি-মেং ইয়ান নামের ওই চীনা ভাইরোলজিস্টের দাবি ঘিরে এখন তোলপাড় গোটা বিশ্ব। চীনা ভাষায় লেখা কিছু নথি তিনি ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন।
টুইটে উল্লেখ রয়েছে ‘সার্স-কভ-২’ ভাইরাসটি চীনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয়েছে এবং চীনের সামরিক বিভাগের বিজ্ঞানীরা সার্স করোনাভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, জৈব অস্ত্র দিয়েই নাকি তৃতীয় বিশ্ব যুদ্ধে লড়াই হবে। এই নথিতে এমন আলোচনার উল্লেখ রয়েছে।
এই নথি প্রকাশ্যে আসার পর চীনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা বিশ্বে। যে অভিযোগ এতোদিন চীন এড়িয়ে এসেছে, এই নথি প্রকাশ্যে আসার পর তারা কী বলে সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited