শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৭ পিএম, ২০২৫-১১-১৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে। তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে। আট দলের আংশিক দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে আট দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখান করবে।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited