শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৫:০৪ পিএম, ২০২৬-০১-১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলা এলাকায় নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শামশুল হক নামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পিস্তলের তিন রাউন্ড তাজা গুলি, শর্টগানের দুই রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নৌবাহিনী উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট শামশুল হকের অবস্থান শনাক্ত করে। পরে নৌ কন্টিনজেন্ট ও স্পেশাল ফোর্স (সোয়াডস)-এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে শামশুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নাজিরপাড়া এলাকায় একটি তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। নৌবাহিনী জানায়, শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited