বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবির ছাত্রনেতৃত্বের চোখে আগামীর ছাত্র রাজনীতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২৪ পিএম, ২০২৬-০৪-২৯

নোবিপ্রবির ছাত্রনেতৃত্বের চোখে আগামীর ছাত্র রাজনীতি

​নোবিপ্রবি প্রতিনিধি :

​জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির স্বরূপ কেমন হবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার্থী নেতৃত্ব এবং আগামীর ক্যাম্পাস ভাবনা’ শীর্ষক এক মুক্ত আলাপ। প্রশাসন, ক্লাব প্রতিনিধি ও ছাত্র সংগঠনের নেতাদের সরব উপস্থিতিতে আয়োজিত এ আলোচনা ভবিষ্যৎ ক্যাম্পাসের নেতৃত্ব, সহাবস্থান ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন ভাবনার দ্বার উন্মোচন করে।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রো-ভিসি), কোষাধ্যক্ষ এবং প্রক্টর। ছাত্রনেতাদের বক্তব্যে উঠে এসেছে র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস, লেজুড়বৃত্তিহীন রাজনীতি এবং মেধাভিত্তিক নেতৃত্ব বিকাশের প্রত্যয়। তাঁদের কথায় উঠে আসে আশা, হতাশা, সতর্কতা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা।

​বিগত বছরগুলোর দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে ছাত্রশিবিরের নোবিপ্রবি সেক্রেটারি আব্দুর রহমান বলেন, "বিগত বছরগুলোতে অন্য মতাদর্শের ওপর যে নিপীড়ন চলেছে, আমরা সবাই তার ভুক্তভোগী। জুলাই পরবর্তী সময়ে সুস্থ রাজনীতির আশা করলেও 'রাজনীতি নিষিদ্ধ' করার মতো একটি অবৈধ আইন চাপিয়ে দেওয়া হয়েছে।" তিনি প্রশাসনের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, "শিবির শুধু একটি দল নয়, এটি একটি সুসংগঠিত প্রতিষ্ঠান। ছাত্র রাজনীতি যেন হল দখল বা অর্থ উপার্জনের মাধ্যম না হয়, বরং আমরা সব সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।"

​ছাত্রদল সভাপতি জাহিদ হাসান রাজনীতি নিষিদ্ধের সমালোচনা করে বলেন, "ছাত্র রাজনীতি একটি প্রবহমান নদীর মতো, একে আইন দিয়ে থামানো যায় না। বরং প্রবাহ বাধাগ্রস্ত করলে তা অসুস্থ রাজনীতির জন্ম দেয়।" তিনি আরও বলেন, "গেস্টরুম কালচার, হল দখল বা চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ছাত্রনেতারা যেন ভয়ের কারণ না হয়ে দাঁড়ায়; বরং তাদের দেখলে যেন শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার কথা মনে পড়ে। আমরা একটি মাদকমুক্ত এবং নৈতিকভাবে সমৃদ্ধ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ।"

অন্যদিকে, ছায়া জাতিসংঘের (MUN) যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ভূঁইয়া প্রশাসনের কঠোর অবস্থানের ওপর জোর দেন। তিনি বলেন, "গণরুম কালচার বন্ধ করা রাজনৈতিক দলের করুণার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। বরং প্রশাসনের উচিত এটাকে 'ক্রাইম' হিসেবে ঘোষণা করে শাস্তি নির্ধারণ করা। সুস্থ পরিবেশ নিশ্চিতে প্রক্টোরিয়াল বডির যে ব্যর্থতা ছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে।"

শব্দকুটিরের সভাপতি মোজতবা নাইম শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, "জুলাই মাসে আমাদের যে রাজনৈতিক সচেতনতা ছিল, তা যেন এখন কিছুটা ঝিমিয়ে পড়েছে। আমরা সঠিক মানুষ চিনতে ভুল করছি এবং পুরনো অপশক্তিকে আবার সুযোগ করে দিচ্ছি।" তিনি আরও যোগ করেন, "ক্যাম্পাসে ক্লাবগুলো তাদের সৃজনশীল কাজ করছে, ছাত্র রাজনীতির উচিত হবে র‌্যাগিং কালচার বা চেইন অফ কমান্ডের নামে ছাত্রদের দাসে পরিণত না করা। সাধারণ শিক্ষার্থীদের যেনো নেশার জালে আটকে ফেলে  অপরাজনীতির হাতিয়ার বানানাে না হয়।"

​আলোচনায় বক্তারা একমত হন যে, ক্যাম্পাস সুন্দর করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, বরং প্রতিটি সাধারণ শিক্ষার্থীর। রাজনীতি যখন অধিকার আদায়ের হাতিয়ার না হয়ে দখলদারিত্বের মাধ্যম হয়ে দাঁড়ায়, তখনই সাধারণ শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেয়। আগামীর নোবিপ্রবিতে ছাত্রনেতারা হবেন শিক্ষার্থীদের ভরসাস্থল এবং প্রশাসন হবে নিরপেক্ষ অভিভাবক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

​উক্ত অনুষ্ঠানে, উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের এসব দাবি ও পরামর্শ গুরুত্বের সাথে শোনার আশ্বাস দেন এবং একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে একাত্মতা প্রকাশ করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর