বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাতিসংঘের জুডিশিয়ারি সম্মেলন : বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে : বিচারপতি সোহেল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৮ পিএম, ২০২৫-১১-২৭

জাতিসংঘের জুডিশিয়ারি সম্মেলন : বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে : বিচারপতি সোহেল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিচারিক সততা নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের উদ্যোগে ফিলিপাইনের মানিলা শহরে অনুষ্ঠিত ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিচারিক সততা’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। 
বিচারপতি আহমেদ সোহেল বলেন, বিচারিক সততার জন্য বিচারপতি নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ হতে হবে। মেধাবীদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করতে হবে।
বিচারপতিরা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। বিচারকদের নিয়মিত সম্পদের বিবরণী দাখিল করতে হবে।
ফিলিপাইন সুপ্রিম কোর্ট পরিদর্শনকালে এক ফ্রেমে বিচারপতি আহমেদ সোহেল ও বিভিন্ন দেশের বিচারপতিরা। ছবি- সংগৃহীত
তিনি বলেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে সিভিল সোসাইটি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীরা ওয়াচডগের ভূমিকা রাখতে পারে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। 
মামলাজট কমানো প্রসঙ্গে তিনি বলেন, মামলাজট কমাতে হলে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিতে হবে।
প্রধান বিচারপতির রোডম্যাপ ঘোষণা প্রসঙ্গে বিচারপতি সোহেল বলেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ ঘোষণা করেন। এই রোডম্যাপের আলোকে বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন, বিচারপতি নিয়োগ কাউন্সিল বাস্তবায়ন হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে ঐতিহাসিক রায় প্রদান সম্পর্কে তিনি বলেন, ১১৬ অনুচ্ছেদের সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমরা সেটা অবৈধ ও বাতিল ঘোষণা করেছি। এই রায়ের ফলে
অধস্তন আদালতের দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে।
গত ২০ ও ২১ নভেম্বর জাতিসংঘের ব্যবস্থাপনায় ফিলিপাইনের মানিলা শহরে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রধান বিচারপতি ও সিনিয়র বিচারপতিরা অংশ নেন। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের বিচার বিভাগের প্রতিনিধিত্ব করেন বিচারপতি আহমেদ সোহেল।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর