বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:২০ পিএম, ২০২৫-০১-০১

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

সেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছদ্মবেশে রাজউকের প্লট ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহকালে প্লট ক্রয়-বিক্রয়ের বিষয়ে রাজউক কর্মচারীদের যোগসাজশে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া, প্লট বরাদ্দ প্রাপকদের নথি গায়েব ও বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রয়ের অভিযোগের সত্যতা অভিযান পরিচালনাকারী টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। টিম জানতে পারে, নথি গায়েবের বিষয়ে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিচালক (এস্টেট ও ভূমি) -এর কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্লটসমূহের বিষয়ে রেকর্ডপত্র চাওয়া হয়। রেকর্ডপত্রসমূহ বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের ৩টি ব্রিজ ও গোপালগঞ্জ জেলা পরিষদে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে ওড়াকান্দি ইউনিয়নের মাউজকান্দি গ্রামের ৩টি ব্রিজ সরেজমিনে পরিদর্শন করে অ্যাপ্রোচ সড়ক না থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়। ব্রিজের অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্রিজ থেকে পড়ে গিয়ে একজন ভুক্তভোগীর বাম পা কেটে ফেলতে হয়েছে বলে টিম নিশ্চিত হয়। পরবর্তীতে জেলা পরিষদ থেকে ওই কাজের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরে মাইজকান্দি গ্রামের ৩টি ব্রিজসহ রাস্তা নির্মাণকাজের জন্য ৮৫ লাখ টাকার অধিক চুড়ান্ত বিল প্রদান করা হয়েছে। নথিপত্র বিশ্লেষণে ওই ৩ টি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের কাজ না করে বিল দাখিল করে ওই অংশ বাবদ ৬ লাখ ৩৩ হাজার টাকা বিল ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে বলে ডকুমেন্ট পাওয়া যায়। অর্থাৎ ৭৮ লাখ টাকার বিল কাজ না করেই উত্তোলন করা হয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তুলে প্লট-ফ্ল্যাট দখল, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি এবং কমিশন বাণিজ্য করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অপর একটি অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন আবাসন প্রকল্প পরিদর্শন করে এবং অভিযোগে উল্লিখিত বিভিন্ন বেদখল হওয়া জায়গা পরিদর্শন করে বাস্তবায়নাধীন প্রকল্পে অনিয়মের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসারদের বিরুদ্ধে বিল্ডিং নির্মাণ কোড না মেনে নকশা অনুমোদন, বিশাল অংকের লেনদেনের বিনিময়ে অনুমোদনহীন ভবনকে নোটিশ প্রদান না করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই অফিসের সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে দুদক টিম। ভুক্তভোগী ১ জনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান, তার কাছ থেকে ঘুষ দাবি করা হয়। এর প্রেক্ষিতে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এছাড়া নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিম্নমানের কাজ করাসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বাস্তবায়নকৃত অভিযোগে বর্ণিত কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে এবং তৎসংলগ্ন রেকর্ডপত্র সংগ্রহ করে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর