শিরোনাম
শহিদুল করিম শহিদ ঃ | ০৬:৫০ পিএম, ২০২২-০২-০১
স্বাস্থ্যবিধি মেনে দৈনিক আমাদের বাংলা পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।
কেক কাটলেন, সহকর্মীদের সঙ্গে গল্প-হাসিতে মাতলেন, জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করলেন দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মীরা।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
১ লা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায়
দৈনিক আমাদের বাংলার প্রধান কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার শহিদুল করিম শহিদের সঞ্চালনায় দৈনিক আমাদের বাংলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি ও ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এম এ বার্ণিক, প্রধান অতিথি বলেন,
সত্যের সন্ধানে নির্ভীক জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা ৬ বছরে পদার্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।এ আনন্দে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক আমাদের বাংলার পাঠকদের হৃদয় জয় করেছে।
সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দৈনিক আমাদের বাংলার ভূমিকা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, রাষ্ট্রের উন্নয়ন-বিনির্মাণে আমাদের বাংলা পত্রিকাটির ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে। পত্রিকাটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকার মালিকপক্ষসহ সম্পাদক-প্রকাশক, সব সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. ম আ মুক্তাদীর, ইতিহাসের পাতা পত্রিকার সম্পাদক আ ব ম মহিউদ্দিন খান চৌধুরী, জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সহ সভাপতি ড.মমতাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ জনতা পার্টি বিজেপি প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী, অধ্যাপক ড, আমিন আহমদ চৌধুরী, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আহসান, দৈনিক মুক্তাঙ্গন বার্তা সম্পাদক ওয়াহেদুজ্জামান।
উপস্থিত ছিলেন, সম্পাদক মহোদয় এর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শওকত হোসেন। মোহাম্মদ আনিসুর রহমান, কক্সবাজার প্রতিনিধি মোঃ জহির উদ্দিন, রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সারওয়ার সুমন, অফিস সহকারী তামজিদ বিন আলম, দৈনিক আমাদের বাংলার কো-অর্ডিনেটর শরিফুজ্জামান খন্দকার, অফিস সহায়ক মেহেদী হাসান।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited