শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২১-০৩-২৩
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও আকাশপথ ব্যবহার করতে আগ্রহী নেপাল এবং বাংলাদেশ নীতিগতভাবে রাজি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারির বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু ও তাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ নেপালের সমর্থন চেয়েছে। এর আগে গত সোমবার নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা আলোচনায় দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময়সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। উভয়ের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা হয়। তিনি আরও বলেন, নেপালের সঙ্গে এর আগে যেসব বিষয়ে বাংলাদেশের সমঝোতা হয়েছে, করোনা সংক্রমণে অকার্যকর হয়ে পড়ায় সেগুলো সক্রিয় করারও অনুরোধ জানানো হয় সাক্ষাৎকালে। মুজিবজন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। এরই অংশ হিসেবে সোমবার বাংলাদেশে এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি।
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited