বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এক এজলাসে দুই ট্রাইব্যুনাল, বিচারকাজে জটিলতা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০২:৫৭ পিএম, ২০২৬-০৬-১০

এক এজলাসে দুই ট্রাইব্যুনাল, বিচারকাজে জটিলতা

চট্টগ্রামে শিশু সহিংসতা দমনসংক্রান্ত দুটি পৃথক ট্রাইব্যুনালের বিচারকাজ চলছে একই আদালতকক্ষে। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলার ৫০৬ নম্বর কক্ষে পরিচালিত হচ্ছে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কার্যক্রম। সংশ্লিষ্টদের মতে, আদালতকক্ষের সংকটের কারণে বিচারকাজ পরিচালনা, নথিপত্র সংরক্ষণ ও শুনানি কার্যক্রমে নানা জটিলতা তৈরি হচ্ছে, যা বিচারপ্রক্রিয়ার গতিতেও প্রভাব ফেলছে। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে চট্টগ্রামে শিশু সহিংসতা দমনসংক্রান্ত দুই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হলেও আলাদা আদালতকক্ষের ব্যবস্থা হয়নি। ফলে জেলার ১৭ থানা এবং সিএমপির ১৬ থানার মামলার বিচার চলছে একই কক্ষে, যা বিচারসংশ্লিষ্টদের জন্য নানা ধরনের প্রশাসনিক ও কার্যগত জটিলতা তৈরি করছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কার্যক্রম চলে। এরপর দুপুর ১২টার পর থেকে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়। গত মে মাস পর্যন্ত চট্টগ্রামের দুটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মোট ১ হাজার ৯২টি মামলা বিচারাধীন রয়েছে। এর বাইরে আইনি জটিলতার কারণে চট্টগ্রামের সাতটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আরও অনেক মামলা এখনও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ এর মাধ্যমে দেশে শিশু ধর্ষণ ও সংশ্লিষ্ট সহিংসতার বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ‘শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল’ গঠনের বিধান করা হয়। আইনটি ২০২৫ সালের ২৫ মার্চ থেকে কার্যকর হিসেবে গণ্য করা হয়েছে। পরে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারির মাধ্যমে এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম জেলা ও মহানগরের জন্য পৃথক দুটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের গেজেট প্রকাশ করা হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ট্রাইব্যুনাল দুটির কার্যক্রম শুরু হলেও বিচারিক কার্যক্রম শুরু হয় ১২ জানুয়ারি থেকে। চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে জেলার ১৭ থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার বিচার চলছে। এ ট্রাইব্যুনালে গত মে মাস পর্যন্ত ৪১৫টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার গত মে মাস পর্যন্ত ৬৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিমুল বড়ুয়া বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলা-দুই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারকাজ একই এজলাসে পরিচালিত হওয়ায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। এক কক্ষে দুটি ট্রাইব্যুনালের কার্যক্রম চলায় বিচারপ্রার্থী ও আইনসেবা গ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। একইসঙ্গে বিচারকদের নির্ধারিত সময়ে আদালতে বসা, মামলার নথিপত্র সংরক্ষণ এবং আইনজীবীদের কার্যক্রম পরিচালনাতেও সমস্যা দেখা দেয়। পৃথক ট্রাইব্যুনাল থাকলেও নিজস্ব আদালতকক্ষ না থাকায় বিচারকাজে কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব হচ্ছে না, যা শুনানি ও সামগ্রিক বিচারপ্রক্রিয়ার ওপরও প্রভাব ফেলছে। চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, একই কক্ষে মহানগর ও জেলা- দুই ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালিত হওয়ায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। নথিপত্র সংরক্ষণে জটিলতা তৈরি হচ্ছে, বিচারকদের নির্ধারিত সময়ে আদালতে বসা এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় স্থান সংকটও দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে স্বাভাবিক কার্যক্রম চলাকালে মহানগর ট্রাইব্যুনালের বিচারকাজ আগে শুরু হয়। তবে একটি কক্ষ ভাগাভাগি করে ব্যবহার করতে হওয়ায় বিচারপ্রক্রিয়া পরিচালনায় কিছুটা ভোগান্তি থেকেই যাচ্ছে। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, পৃথক দুটি ট্রাইব্যুনাল থাকলেও বিচারকাজ পরিচালিত হচ্ছে একই আদালতকক্ষে। এতে বিচারক, প্রসিকিউশন ও আইনজীবী-সবারই কার্যক্রম পরিচালনায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। মহানগর ও জেলা ট্রাইব্যুনালের জন্য পৃথক আদালত কক্ষ থাকলে বিচারকাজ আরও সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হতো। তিনি বলেন, সাধারণত সকাল ১০টা থেকে প্রথমে মহানগর ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়। ওই কার্যক্রম শেষ হওয়ার পর একই কক্ষে জেলা ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালিত হয়। একটি আদালতকক্ষ ভাগাভাগি করে ব্যবহার করায় সময় ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম পরিচালনায় কিছুটা অসুবিধা তৈরি হয়। পৃথক আদালত কক্ষ থাকলে বিচারিক কার্যক্রম আরও নির্বিঘ্নভাবে পরিচালনা করা যেত। চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শহীদ উল্লাহ বলেন, বর্তমানে আদালত ভবনে নতুন এজলাস প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের মধ্যে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নতুন ভবনে স্থানান্তরিত হতে পারে। নতুন ভবনে ট্রাইব্যুনালের জন্য পৃথক আদালত কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।  চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মুবিনুল ইসলাম বলেন, একই কক্ষে দুই ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনা করতে গিয়ে প্রতিদিনই নানা ধরনের প্রশাসনিক ও কার্যগত জটিলতার মুখোমুখি হতে হয়। নথিপত্র সংরক্ষণ ও আদালতের কার্যক্রম সমন্বয় করাও কঠিন হয়ে পড়ে। নতুন আদালত কক্ষ চালু হলে এসব সমস্যা দূর হবে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আদালত ভবনে কক্ষ সংকট নিরসনে নতুন কক্ষ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এরই অংশ হিসেবে আদালত ভবনের ওপর টিনশেডের চারটি নতুন কক্ষ নির্মাণ করা হচ্ছে। কক্ষগুলো প্রস্তুত হলে সেখানে চট্টগ্রামের দুটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থানান্তর করা হবে।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর