শিরোনাম
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : | ০৩:১৫ পিএম, ২০২৪-১০-১৯
এলজিইডির আওতায় বিভিন্ন প্রকল্পে ও মাস্টাররোলে কর্মরতদের চাকরি স্থায়ী করে রাজস্বকরণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এলজিইডি ঐক্য পরিষদ। এতে ৩ ঘণ্টার বেশি সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার পর থেকে এই আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হন। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে আশপাশের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক বন্ধ।
এদিকে আন্দোলনকারীরা বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গেছে।
আন্দোলনের সমম্বয়ক আব্দুর রাকিব সনেট বলেন, জনগণের সেবা প্রদানের জন্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এটি আউটসোর্সিং নীতিমালা ২০১৮ -এর প্রতিষ্ঠিত, যা একটি কালো আইন।
তিনি বলেন, এর দ্বারা সরকার এবং কর্মরতদের আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো টেন্ডার ব্যবসার মাধ্যমে মূল্যবান অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। জনবল সরবরাহের নামে তারা কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাই সরকারি অর্থ অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং এ সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করে রাজস্বভুক্ত করার দাবি জানান তিনি।
আরেক সমম্বয়ক দেলোয়ার হোসেন বলেন, রাজস্বকরণ করলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না। প্রতিমাসে যে পরিমাণ টাকা ঠিকাদারকে দেওয়া হচ্ছে, তা বন্ধ হলেই সরকারের সঞ্চয় হবে। যার আসল ও লভ্যাংশ থেকে রাজস্বকৃতদের অতিরিক্ত যাবতীয় ব্যয় বহন করা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited