বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বন্ধ হলো অবৈধ ওটিটি ‘ওয়ান ফ্লিক্স’, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৯ পিএম, ২০২৪-০২-০৬

বন্ধ হলো অবৈধ ওটিটি ‘ওয়ান ফ্লিক্স’, গ্রেফতার ৪

কন্টেন্ট চুরি করে অবৈধভাবে পরিচালিত ‘ওয়ান ফ্লিক্স’ নামের একটি ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে পুলিশ। একইসঙ্গে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি ও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের চালানো এক অভিযানে ধরা পড়ে ওই ওটিটি পরিচালনার সঙ্গে জড়িত ৪ জন। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ২০২০ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হচ্ছে ‘ওয়ান ফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্ম’। দেশীয় ওটিটিতে সম্প্রচারিত এক্সক্লুসিভ বাংলা ওয়েব কনটেন্ট চুরি করে তারা অবৈধভাবে সংরক্ষণ করতো। পাইরেসির মাধ্যমে ও অনুমতি ছাড়া বেআইনিভাবে সেগুলো দেখাতো। এতে বৈধভাবে পরিচালিত ওটিটিগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে। অবৈধ ওই অনলাইন স্ট্রিমিং পরিষেবাটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারও করত। সম্প্রতি মোহাম্মদপুর থানায় পাইরেটেড ওই স্ট্রিমিং প্লাটফর্মের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। দেশের সব ওভার-দ্যা-টপ প্লাটফর্মের সমন্বয়ে গঠিত বাণিজ্য সংস্থা ‘ওটিটি গিল্ড অফ বাংলাদেশ’ এর পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান ওই মামলা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। মামলার ভিত্তিতে রাজধানীর আদাবর এবং মতিঝিল থানা এলাকায় সোমবার (৫ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন ডিএমপির সাইবার অপরাধ তদন্ত বিভাগের এসপি (এডিসি) মো. নাজমুল ইসলাম। অভিযানে পাইরেসি ও রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত অবৈধ অর্থ আত্মসাৎকারী ৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। গ্রেফতারকৃতরা হলেন- সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন ও রাহাত খান। এসময় তাদের চুরি করা ও অবৈধভাবে সংগৃহীত সব ওয়েব কন্টেন্ট, প্রতারণার কাজে ব্যবহৃত সব সার্ভার ও ডোমেইন প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করা হয়। সাইবার অপরাধের সঙ্গে জড়িত অবৈধ ওয়েবসাইট ও সার্ভার বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার হওয়া প্রতারকচক্র গত ৬ মাসে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের সহযোগী ও পলাতক আসামিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ও গ্রেফতারে অভিযান চলছে। এসপি নাজমুল ইসলাম বলেন, “এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা, যার কোন নৈতিক ও আইনগত ভিত্তি নেই। ইতিমধ্যে আসামিদের অবৈধ পাইরেটেড স্ট্রিমিং প্লাটফর্ম ‘ওয়ান ফ্লিক্স’ বিশেষ প্রক্রিয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। ওয়ানফ্লিক্সসহ অন্য সব অবৈধ স্ট্রিমিং ডোমেইন এবং অবৈধ আইএসপি ও এফটিপি সার্ভারের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।” বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, বর্তমানে বাংলাদেশের ওভার-দ্যা-টপ প্ল্যাটফর্মগুলো বেশ মানসম্মত কন্টেন্ট তৈরি করে জনগণকে শিল্পকর্ম উপহার দিচ্ছে। সে কারণে একটি সুস্থ ও বৈধ ব্যবসায়িক প্রতিযোগিতার পরিবেশসম্পন্ন বাজার ও বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। পাইরেসির বিরুদ্ধে দ্রুত ও সময়োপযোগী আইনানুগ ব্যবস্থা নেওয়ায় এদেশের বৈধ ওভার-দ্যা-টপ প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠানগুলোর মালিক ও সংশ্লিষ্ট শিল্পীসহ সমগ্র শিল্পখাতের প্রসার করতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ও দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি পাইরেসির বিরুদ্ধে ডিএমপির সাইবার অপরাধ তদন্ত বিভাগের দৃষ্টান্তমূলক অভিযান অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর