শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:০৬ পিএম, ২০২৬-০৫-২০
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিজের সাবলীল অভিনয় দিয়েই নয়, বরং ফ্যাশন সচেতনতা ও দারুণ স্টাইল স্টেটমেন্টের কারণেও সবসময় থাকেন আলোচনার শীর্ষবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের উপস্থিতি মানেই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক। এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে তার চমৎকার ফ্যাশনেবল লুক আর দারুণ সব লোকেশন মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা। ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’ প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন। প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited