শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৮ পিএম, ২০২৬-০২-১৪
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর মাইজভাণ্ডার দরবার শরীফে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সঙ্গে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আগামীর উন্নয়ন কার্যক্রমে ড. মাইজভাণ্ডারীর সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, জনগণের রায়কে তিনি সম্মান করেন এবং ফটিকছড়ির উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে নবনির্বাচিত এমপিকে সহযোগিতা করবেন। তিনি রাজনৈতিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতা ফটিকছড়ির জন্য শুভ বার্তা বহন করবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited