শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১৭ পিএম, ২০২৫-১২-২৭
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনায় জড়িত দুই মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার কক্সবাজার উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) ও উখিয়া কুতুপালং ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নুরুল ইসলামের দোকানের সামনে থাকা পুরাতন সিএনজি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো ১০০০ টাকা সমমূল্য মানের কথিত ১২টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আবদুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited