বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদার তেরেসার দাতব্য সংস্থায় বিদেশি অর্থায়ন বন্ধ করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪১ পিএম, ২০২১-১২-২৮

  মাদার তেরেসার দাতব্য সংস্থায় বিদেশি অর্থায়ন বন্ধ করেছে ভারত

মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায় বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স স্থগিত করে দিয়েছে ভারত সরকার। মিশনারিজ অব চ্যারিটি নামের ওই সংস্থাটি পরিত্যক্ত শিশুদের জন্য হোম ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করছে।
খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন বা ক্রিসমাস অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ওই সংস্থাটির রেজিস্ট্রেশনের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানায়।


দীর্ঘদিন ধরেই দেশটির হিন্দু কট্টরবাদীরা এই সাহায্য সংস্থার বিরুদ্ধে সেখানকার লোকজনকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ করে আসছে।

যদিও সংস্থাটি বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি তাদের লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কথা জানায় এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোন বিদেশি তহবিল সংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না বলে নিশ্চিত করে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সাহায্য সংস্থা নিয়ে একট টুইটের কারণে সমালোচনার শিকার হন। তিনি লিখেছিলেন যে, সরকার সংস্থাটির ব্যাংক একাউন্ট জব্দ করেছে।

কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করেছে। মেসিডোনিয়া থেকে আসা রোমান ক্যাথলিক মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতাভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্যাথলিকদের সাহায্য সংস্থার মধ্যে এটি বিশ্বের অন্যতম সবচেয়ে সুপরিচিত একটি সংস্থা।


মানবিক কার্যক্রমের জন্য ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন মাদার তেরেসা। তার মৃত্যুর ১৭ বছর পর ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সেইন্ট বা সন্ত’ ঘোষণা করেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতভিত্তিক দাতব্য সংস্থা এবং অন্যান্য এনজিওগুলোর জন্য বিদেশি তহবিল সংকুচিত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার।

গত বছর বিধিনিষেধের কারণে গ্রিনপিস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। ভারতজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বার বার হামলা চালানো হয়েছে।

ভারতে জনসংখ্যার বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। সেখানে খ্রিষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা ২ কোটির বেশি। অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ খ্রিষ্টান। ফিলিপাইনের পরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক সম্প্রদায়দের আবাসস্থল ভারত।


 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর