শিরোনাম
সংবাদদাতা, ঠাকুরগাঁও : | ০৩:৩০ পিএম, ২০২০-০৮-৩১
জাতিসংঘ ঘোষিত গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে ও ঢাকায় গুম হওয়া দুই যুবকের সন্ধানে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হিউমেন রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের আয়োজনে ২৯ আগষ্ট শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকার সবুজবাগ এলাকা হতে গত আট মাস আগে গুম হয়ে যাওয়া ঠাকুরগাঁওয়ের ছালেউর ও দেলোয়ারের পিতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক রেজওয়ানুল হক রিজু। হিউমেন রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ঠাকুরগাঁওয়ের ফোকাল পারসন এবং দৈনিক নিউ এইজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি নূর আফতাব রুপম এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ঠাকুরগাঁও জেলা সদস্য সচীব মাহবুব আলম রুবেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, গুম হয়ে যাওয়া ছালেউরের পিতা আজিজুর রহমান ও দেলোয়ারের পিতা রিয়জউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে গুম হয়ে যাওয়া ছালেউর ও দেলোয়ারের পিতা রাষ্টের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট তাদের সন্তানদের প্রকৃত তথ্য উদ্ধার এবং সন্ধানের আকুতি জানান।
উল্লেখ্য, ঢাকার সবুজবাগে দীর্ঘ আট মাস আগে জীবিকার সন্ধানে রিকসা চালাতে যাওয়া দুই যুবক ছালেউর ও দেলোয়ারের গুম হয়ে যাওয়ার বিষয়ে গত ১৮ আগস্টে ঠাকুরগাঁও প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের স্বজনরা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited