বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবিতে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩২ পিএম, ২০২৫-১১-১৩

নোবিপ্রবিতে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন

চৌধুরী নওরাজ মাহমুদ সাদুল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রশাসনিক ভবনে স্থাপিত অত্যাধুনিক এ অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, অ্যাটেনডেন্সের ক্ষেত্রে আমরা যে ডিজিটাল সিস্টেমে যাচ্ছি এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আমাদের যে দায়িত্বটুকু রয়েছে তা যথাযথভাবে সবাই পালন করুক। যারা সঠিক সময়ে অফিসে হাজিরা নিশ্চিত করবেন তাদের জন্য আমরা রিওয়ার্ড সিস্টেম চালু করবো। ডিজিটাল হাজিরার মাধ্যমে আমাদের কাছে যদি রেকর্ড থাকে সেক্ষেত্রে ডেডিকেশন এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আমরা চাই কাজের স্বচ্ছতা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে একটি পেপারলেস ওয়ার্কপ্লেস  গড়ে তুলতে। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিষয়টি বিবেচনায় নেয়া হয়। একটি প্রতিষ্ঠান কতটুকু ডিজিটাল, পেপারলেস এবং গ্রিন এ বিষয়গুলো র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপাচার্য আরও বলেন, ডি-নথি নিয়ে আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে। ফাইলের ব্যবহার কমিয়ে আমরা যতো বেশি ডিজিটালাইজড করতে পারবো ততো বেশি আমাদের কাজের গতি আসবে। আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আধুনিক যে কোনো প্রযুক্তির সুবিধা আমাদের গ্রহণ করতে হবে। আমরা আজ প্রাথমিকভাবে কয়েকটি দপ্তরে এ কার্যক্রম শুরু করলাম। পরে প্রতিটি দপ্তরে এটি চালু করা হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে র‌্যাঙ্কিংসহ প্রতিটি ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে মনে করি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, নোবিপ্রবি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে স্থাপিত এ ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ডিজিটালি অফিস অ্যাটেনডেন্স প্রদান করবেন।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: