শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১০ পিএম, ২০২৫-১০-২১
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে হারের পর আক্ষেপ ঝরল বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
জ্যোতি বলেন, আমার মনে হয় শুরু থেকেই ম্যাচটা আমাদের হাতেই ছিল। ব্যাটিংটা ভালোই করছিলাম আমরা। তবে শারমিনের রিটার্ড হওয়ার কারণে আমরা মোমেন্টাম হারিয়েছি। পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এভাবে খুব কাছে গিয়েও আমরা ৩টি ম্যাচ হেরে গেলাম, বিষয়টি সত্যিই হৃদয়বিদারক।
ম্যাচে ৪৯তম ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন জ্যোতি। কিন্তু পরিকল্পনা মতো শেষটা করতে না পারার হতাশা তার কণ্ঠে স্পষ্ট।
তিনি আরও বলেন, আমার ইচ্ছা ছিল ৪৯তম ওভারে খেলা শেষ করার। তবে সেখানেই ম্যাচটা হেরে গেলাম।
এছাড়া জ্যোতি জানান, দলের ব্যাটাররা এখনও মানসিকভাবে ব্যর্থতার চাপ কাটিয়ে উঠতে পারেননি। তিনি বলেন, আসলে ক্যাচ ধরতেই হবে। আমরা এবার অনেক ক্যাচ ড্রপ করেছি। এখানেই মানসিক ব্যারিয়ার জড়িত আছে মনে হয়। চেষ্টা করব এবার ভুলগুলো শোধরাতে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited