শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২৫-১২-০৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগিতায় তথ্য অধিকার আইন বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সনাক সহ-সভাপতি আসরাফুল আম্বিয়া সাগর। তরুণদের দুর্নীতিবিরোধী কর্মকা-ে সম্পৃক্ত করার বিষয়ে বক্তব্য দেন ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবীর।
তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রচার, প্রয়োগ, বাস্তবতা ও করণীয় বিষয়ে ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম।
ওরিয়েন্টেশন শেষে ৩২০ জন শিক্ষার্থীকে তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণের নিয়ম শিখানো হয়, যাতে তারা সঠিকভাবে তথ্য অধিকার আইন প্রয়োগ করতে পারে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited