শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২২ পিএম, ২০২৫-১২-০৫
যশোর ব্যুরো :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বিমানবন্দর সড়কের রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন ও এএসআই আলী মিয়াকে নিয়ে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঐদিন সন্ধ্যায় বিমানবন্দর সড়কের বাবুল স্টোরের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর হারাপাড়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), ও একই জেলার সদরের আলহেরা পাড়া হামতা গ্রামের কাউসার আলীর ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন (৩৯)। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited