শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৮ পিএম, ২০২৫-১০-২১
নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক সূত্রে জানা যায়, ব্যাংকের সাবেক দত্তেরহাট শাখা ব্যবস্থাপক মো. আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় যোগ দেন। এরপর তিনি বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৪২ জন ভুয়া গ্রাহকের নামে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ঋণ দেখিয়ে আত্মসাৎ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দুদক অভিযান শুরু করে। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবস্থাপক। দুদক কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান সেনবাগের গণমাধ্যম কর্মীদের জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে। ঘটনাটি যাচাই শেষে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। অভিযানের পর পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited