শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৭:৪২ পিএম, ২০২১-০৮-০৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধী অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড টঙ্গী উন্নয়ন প্রকল্প (টিডিপি) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহীয়সী, বিচক্ষণ ও ত্যাগী নারীযোদ্ধা। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর হাত থেকে দেশের মানুষকে বাঁচার জন্য দ্রুত বিনামূল্যে দেশব্যাপী টিকা প্রদানের ব্যবস্থা করে মানবিক ও বলিষ্ঠ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিডিপির প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ভূঁইয়া, টঙ্গী আ লিক শ্রমিকলীগ নেত্রী নুর জাহান মণি, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ডিআরআরএ নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited