বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ান টম মুডিকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় মুরালি

স্পোর্টস ডেস্ক :    |    ০২:৪০ পিএম, ২০২১-০৫-০৯

অস্ট্রেলিয়ান টম মুডিকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় মুরালি


আইপিএল থেকে নিরাপদেই নিজের দেশ শ্রীলঙ্কায় পৌঁছেছেন বিশ্বের সবচেয়ে সফলতম এবং টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার মুত্তিয়া মুরালিধরন। তার ভারতীয় স্ত্রী মাধি নিশ্চিত করেছেন এই খবর।

মাধি জানিয়েছেন, মুরালিধরন বৃহস্পতিবার শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছেন। সেখানে সাতদিন হোটেল কোয়ারেন্টাইনে থাকবেন ৪৯ বছর বয়সী কিংবদন্তি এই স্পিনার। মুরালির কপাল ভালো। বৃহস্পতিবারই ভারতের সঙ্গে সীমান্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। তার একটু আগে দেশে পা রাখতে পেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরের দায়িত্ব পালন করা সাবেক এই স্পিনার।

মুরালির সঙ্গে শ্রীলঙ্কা গেছেন আইপিএলে একই দলের টিম ডিরেক্টর অস্ট্রেলিয়ান টম মুডিও। শ্রীলঙ্কা ক্রিকেটের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘দুজনই এক ফ্লাইটে এসেছেন।’ মুডি শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন ডিরেক্টর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দল নির্বাচনের সময় তার সঙ্গে ফোনে (ভারতে থাকা অবস্থায়) কথা বলেছিল নির্বাচক কমিটি। সামনে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ। এবার মুডিকে সামনে নিয়েই পরিকল্পনা গোছাতে পারবে লঙ্কানরা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ মে থেকে ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর