বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেসবুক ও অনলাইনে গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে চট্টগ্রামের হিলভিউ আবাসিকে প্রতারনার অভিযোগ

মোঃ আরফান উদ্দীন    |    ০৮:০৩ পিএম, ২০২১-১০-০৯

ফেসবুক ও অনলাইনে গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে চট্টগ্রামের হিলভিউ আবাসিকে প্রতারনার অভিযোগ

 


অনলঅইনে ও ফেইসবুক পেজে গাড়ী বিক্রির পোস্ট দিয়ে প্রতারনা করছেন ধনীর আলালের ঘরের দুলালরা। এদের প্রতারনা শিকার ভুক্তভোগিরা জানিয়েছেন, ফেইসবুক ও অনলাইনে বিভিন্ন ধরনের কার বিক্রির জন্য পোষ্ট দেন লোকজন। এসব প্রচারনা দেখে অনেকে কার ক্রয়ের জন্য এসব লোকজনের সাথে যোগাযোগ করেন। এই ধরনের গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে কতিপয় প্রতারকরাা গাড়ী বিক্রির জন্য বুকিং মানি(অগ্রিম) টাকা গ্রহণ করে ক্রেতাদের কাছে গাড়ী সরবরাহ না করেই অগ্রিমের টাকা আত্মসাত করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া অনেক গাড়ী বিক্রেতা একাধিক ব্যক্তি তথা ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে কাউকে গাড়ী হস্তান্তর করছেন না। একাধিক গাড়ী বিক্রেতার পোষ্ট যাচাই করে দেখা গেছে, এসব উঠতি বয়সি তরুন ও যুবকরা মাদকসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত। পরিবারে ব্যবহৃত গাড়ী বিক্রির জন্য পোষ্ট দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে গাড়ী বিক্রির জন্য মৌখিক ভাবে চুক্তি করে অগ্রিম কিছু টাকা নিয়ে মুঠোফোন বন্ধ করে দিয়ে উধাও হয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, স্মার্ট মোবাইল ফোনে অনলাইন মার্কেট প্যালেসে গাড়ী বিক্রির পোস্ট দেয় ধনীর ঘরের কিছু মাদকাসক্ত ও লোভী সন্তানরা। বন্দর নগরী চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা হিলভিউ আবাসিকের শিশু একাডেমি সড়কের পশ্চিমে ৫নং সড়কের বিটিআই’র মিলরোজ ভবনের নীচ তলার পার্কিয়ে থাকা একটি কারের পোষ্ট দেয় ইরফান চৌধুরী নামের এক যুবক। তার গাড়ীটির নাম্বার হলো ঢাকামেট্টো- গ-১১-৫৪২৬, ১৯৯০ মডেলের এই গাড়ীটির ডকুমেন্ট ফেল ছিল টানা তিন বছরের। গাড়ীটি হিলভিউ ৫নং রোডের বিটিআই’র মিলরোজ ভবনের পার্কিংয়ে রেখে আগ্রহী ক্রেতাদের দেখিয়েছেন ইরফান চৌধুরী নামের ওই প্রতারক যুবক। গাড়ীটি কেনার জন্য চট্টগ্রামের এক ব্যক্তি ১ লক্ষ ২০ হাজার টাকা দরদাম করে অগ্রিম বুকিং মানি পরিশোধ করেছেন নগদ ১২ হাজার টাকা। প্রতারক গাড়ী বিক্রেতা অগ্রিম টাকা নেওয়ার পর ওই ব্যক্তিকে গাড়ীর মূল্য হিসাবে ২ লক্ষ টাকা পরিশোধের চাপ দেয় । চাহিদা মতো ২ লক্ষ টাকা পরিশোধ করা না হলে অগ্রিম দেয়া ১২ হাজার টাকা ফেরত দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন। একই কায়দায় এই প্রতারক যুবক ঢাকার একজন ক্রেতাসহ চট্টগ্রামের পাঁচজন ক্রেতার কাছ থেকে প্রতারনা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারক গাড়ী বিক্রেতা নগরীর গোল পাহাড় মোড় এলাকায় প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত আড্ডা দিয়ে রাতে মাদক সেবন করে লোকজনকে গালমন্দ করে বলে অভিযোগ রয়েছে। গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ধনীর আলালের ঘরের দুলালরা নিয়মিত লোকজনকে ঠকিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। আতুরার ডিপো তুলা ফেক্টরী রোডের এম এ সবুর কলোনীর বাসিন্দা শাহরিয়া আলম ও তার কয়েকজন বন্ধু বছরের পর বছর ডকুমেন্ট ফেল বিভিন্ন ধরনের বেশ কয়েকটি গাড়ী বাড়ীর উঠানে মজুদ রেখে। এসব গাড়ীর ভূয়া কাগজপত্র তৈরি করে গাড়ী ক্রেতাদের কাছে সরবরাহ করে গাড়ী  বেচাকেনা করছে বলে অভিযোগ উঠেছে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, মেহেদিবাগ, হালিশহর আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় এধরনের গাড়ী বিক্রির নামে সংঘবদ্ধ বেশ কয়েকটি প্রতারক চক্র রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকায় সাঈদ ফারুকীসহ বেশ কয়েকজনের একটি গাড়ী বিক্রির প্রতারক চক্র রয়েছে। সাঈদ ফারুকী নামের ফেসবুক আইডি থেকে গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে গাড়ীর ভূয়া ডকুমেন্ট দিয়ে লোকজনের সাথে প্রতারনার অভিযোগ উঠেছে। লোকজনের কাছ থেকে গাড়ী বিক্রির অগ্রিম বুকিং মানি নিয়ে সাঈদ ফারুকী ও তার সাঙ্গপাঙ্গরা ওই টাকা আত্মসাত করছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গাড়ী বিক্রির পোষ্টের গাড়ী ক্রয়ের জন্য আগ্রহী প্রতারনার শিকার ভুক্তভোগীরা জানিয়েছেন, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া না হলে ইভ্যালির মতো ভয়াবহ অবস্থায় রুপ নেবে এই প্রতারক চক্রটি এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর