বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এমপি আনারকে কলকাতায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২১ পিএম, ২০২৪-০৫-২২

এমপি আনারকে কলকাতায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, আনোয়ারুল আজিম খুন হয়েছেন। এটা সুনিশ্চিত। কারা খুন করেছে? এই খুনের মোটিভ কী? এগুলো খুঁজে বের করতে ভারতীয় পুলিশ কাজ করছে। বাংলাদেশের পুলিশও কাজ করছে। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
তিনি আরও বলেন, ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম খুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্য থেকে ৩ অপরাধীকে আমাদের পুলিশ ধরেছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহ একটি সন্ত্রাসপ্রবণ এলাকা। আমাদের আনোয়ারুল আজিম এবারও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। শিগগিরই খুনের মোটিভ খুঁজে বের করা হবে। ভারতীয় পুলিশ আমাদের সব ধরনের সহযোগিতা করছে।
মরদেহ উদ্ধার করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরদেহ এখনও আমাদের কাছে আসেনি বা পৌঁছায়নি। আমরা আরও কিছু তথ্য পেয়েছি। সেগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এখন আর কিছু বলব না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল সাহেব কোথায় খুন হয়েছেন? কে কে খুন করেছে? কোন অস্ত্র দিয়ে খুন হয়েছেন? সব কিছুই তদন্ত শেষ হলে পরে জানানো হবে। এই ঘটনাটি ভারত-বাংলাদেশের পুলিশ তদন্ত করছে।
সংসদ সদস্যের হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে যে তিনজনকে আটক করা হয়েছে তারা কোথায়? জানতে চাইলে মন্ত্রী বলেন, সন্দেহভাজন আটক তিনজন আমাদের পুলিশের হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সুনিশ্চিত, যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল। তবে তা এখনই আমরা প্রকাশ করতে পারবো না।  
এই হত্যাকাণ্ডের কারণে ভারত-বাংলাদেশের সম্পর্কে ছেদ পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তিনি কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ, আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় ভারতের কেউ জড়িত হননি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে- আমাদের দেশের মানুষই তাকে হত্যা করেছে।

 

কলকাতায় এমপি আনার খুন, দেশে আটক ৩

কলকাতার নিউ টাউনে মিলল এমপি আনোয়ারুলের মরদেহ

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর