শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৩ পিএম, ২০২৫-১০-০৭
নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক বেছে নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি।
এক্ষেত্রে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার যেকোনো একটি প্রতীক এনসিপির জন্য কমিশন বরাদ্দ রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবকে ই-মেইলের মাধ্যমে পাঠিয়েছে এনসিপি।
এনসিপিকে খাট-থালা-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি
এদিকে, কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়েছে ইসি। ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলেও শাপলা প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে রয়েছে এনসিপি। দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কি না তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর ইসির পক্ষ থেকে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
জানতে চাইলে মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা জাগো নিউজকে বলেন, ‘এনসিপি আহ্বায়কের সই করা ইসির চিঠির জবাব ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; ই-মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস আলম
ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটিই বেছে নেয়নি এনসিপি।
‘আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা ‘না’ করে দিয়েছি। আমাদের প্রতীক হবে শাপলা। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে’- বলেন এ এনসিপি নেতা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited