বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২২ পিএম, ২০২৬-০১-০৭

দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার

দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা খরচ মেটাতে এককালীন আর্থিক অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই সহায়তা পাবেন। ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। জানা গেছে, আগ্রহী শিক্ষার্থীদের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের (https://www.eservice.pmeat.gov.bd/medical) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা এই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা পূর্ববর্তী এক বছরের মধ্যে চিকিৎসা গ্রহণ করলে কেবল আবেদনের যোগ্য হবেন। একজন শিক্ষার্থী চিকিৎসা মেয়াদে একবারই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনের সময় দুর্ঘটনা ও আহত অবস্থা প্রমাণের জন্য জেলা সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কিংবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ, হাসপাতালের ছাড়পত্র, প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট এবং ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন জমা দিতে হবে। এ ছাড়া, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য স্পষ্ট কপি আপলোড করতে হবে। এসব ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। অনুদানের অর্থ শিক্ষার্থী নিজের বা তার পিতা-মাতার সচল অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ব্যতিক্রম ক্ষেত্রে অভিভাবকের অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে, অসম্পূর্ণ বা ভুল অ্যাকাউন্ট নম্বর দিলে অর্থ প্রেরণে সমস্যা হবে এবং তা পুনরায় পাঠানো সম্ভব নাও হতে পারে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি ট্রাস্ট অফিসে পাঠানোর প্রয়োজন নেই। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অনলাইন সিস্টেমে না পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আর আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস সময়ে যোগাযোগ করা যাবে। অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর