শিরোনাম
সংবাদদাতা, নওগাঁ : | ০৫:৪০ পিএম, ২০২০-১২-৩১
বগুড়াতে সময় টেলিভিশনের প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপূরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে রাখেন, বাংলাদেশ বেতারের নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এমআর রকি, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, অবজার্ভারের নওগাঁ প্রতিনিধি ওবাইদুল হক, একাত্তর টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক ও বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল। এতে জেলার কর্মরত গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তরা বলেন, বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের
সামগ্রী দিয়ে কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় সময় টেলিভিশনের সাংবাদিক
মাজেদ রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির উপর স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে ক্যামেরা
ভাঙচুর করে কেড়ে নিয়ে বেদম মারপিট করা হয়। অথচ এই ন্যাক্কারজনক ঘটনায় ২৪
ঘন্টা পার হলেও পুলিশ এখনো আসামীদের গ্রেপ্তার করতে পারিনি। দ্রুত আসামীদের
গ্রেপ্তার করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত বুধবার দুপূরে বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন সাংবাদিক মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited