বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪০ পিএম, ২০২৬-০১-২৬

নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বলেছেন, তিনি রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে। তিনি অভিযোগ করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশনের (ইসি) বিধিবহির্ভূত কাজ। ইসি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের প্রতি বধির আর অন্ধ। এ কারণে গণভোটে হ্যাঁ দিয়ে পুরোনো বন্দোবস্ত বিদায় দেওয়ার আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য প্রার্থী। ‎সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। ‎এনসিপির এই নেতা বলেন, মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে। ‎তিনি বলেন, ঢাকা মেডিকেল এ আসলে কোনো মেডিকেল না। এখানে একটা ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা ঢামেকের আধুনিকায়ন করবো। ‎এই সময় ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। ‎তিনি বলেন,‌ আগে আওয়ামী লীগ হামলা করতো, এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর