শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২১ পিএম, ২০২৫-১২-১৮
হাটহাজারী প্রতিনিধি :
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের হালদা প্রকল্পের পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম।
অভিযানে অবৈধভাবে ব্যবহৃত দুটি চরঘেরা জাল, যেগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৭০০ মিটার এবং ১৮টি বড়শিও জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। হালদা নদীর মাছ ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited