শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:২০ পিএম, ২০২৬-০৬-০১
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বিআরটিসি বাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুহাম্মদ শাহজাহান (৪৮) ও মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন শাহজাহান ও তার ছেলে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited