বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্রসঙ্গ হ্যাঁ-না: চার প্রশ্নের উত্তর একটাই

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩০ পিএম, ২০২৫-১১-১৩

প্রসঙ্গ হ্যাঁ-না: চার প্রশ্নের উত্তর একটাই

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘‘গণভোটের দিন চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।’’
এরপরেই জনমতে প্রশ্ন দেখা যায়, চারটি প্রশ্নে আলাদা ‘হ্যাঁ’ ‘না’ উত্তর অপশন থাকবে, নাকি চারটি প্রশ্নে একটাই উত্তর দেওয়ার সুযোগ থাকবে? এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘চারটি প্রশ্নের জন্য একটাই উত্তর দিতে হবে। হয় ‘হ্যাঁ’ না হয় ‘না’।’’ তার মানে দাঁড়ায়, কেউ হ্যাঁ উত্তর দেওয়া মানে তিনি সব কয়টির সঙ্গে একমত।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রশ্নগুলো উল্লেখ করেছেন। সেগুলো হলো— আপনি কি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?
ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ. আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে— সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।”
বিশ্বের কোনও দেশে কোনোদিন এই পদ্ধতিতে ভোট হয়েছে বলে মনে হয় না উল্লেখ করে সাংবাদিক ও কলামিস্ট আমিন আল রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ভোটাররা একটি ‘হ্যাঁ’ ‘না’ ভোট দিয়ে চারটি ভিন্ন প্রশ্নের উত্তর দেবে কীভাবে? ধরা যাক, কেউ দুটিতে ‘হ্যাঁ’ দেবে আর দুটিতে ‘না’। তাহলে সে কী করবে? হ্যাঁ ও না দুটি বাক্সেই ভোট দেবে? তাহলে তো ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে।’’ তিনি বলেন, ‘‘আমি মনে করি, চারটি প্রশ্নের উত্তরে একটি হ্যাঁ বা না ভোটের এই ধারণাটিই ত্রুটিপূর্ণ। শুধু তাই নয়, জুলাই সনদের ৮৪টি প্রস্তাব ও ৭টি অঙ্গীকারের ওপর গণভোটের ধারণাটিও অযৌক্তিক। কেননা, যে সনদের ওপর গণভোট হবে, সে সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে? একজন সাধারণ কৃষক, গৃহিণী বা রিকশাচালক বা কম পড়লেখা জানা মানুষ জুলাই সনদের ভারী ভারী কথা পড়ে বুঝবে, বা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কেউ তাদের বোঝাবে? এটি সম্ভব?’’
আমিন আল রশীদ আরও বলেন, ‘‘জুলাই সনদের মতো একটি বড় ডকুমেন্ট বা রাজনৈতিক দলিল— যার সবগুলো ধারা ও অঙ্গীকারে রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি। অনেক প্রস্তাবেই বিএনপিসহ আরও একাধিক দল ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি দিয়েছে। সুতরাং, যে দলিলের অনেকগুলো প্রস্তাবেই নোট অব ডিসেন্ট রয়েছে, তার ওপর সাধারণ মানুষ ভোট দেবে কী করে, সেই প্রশ্নের সুরাহাই তো হয়নি। বরং নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে, সেটিও তাদের এখতিয়ার-বহির্ভূত কাজ। এখানে তারা স্পষ্টতই রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করেছে।’’
চার প্রশ্নের এক হ্যাঁ বা না কীভাবে বাস্তবায়ন সম্ভব প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘‘গণভোটের জন্য যেভাবে চারটা প্রশ্নের একটা উত্তর ব্যবস্থা করা হয়েছে, পৃথিবীর অতি বুদ্ধিমান, অতি চৌকষ ব্যক্তির জন্যেও এটা প্রায় অসম্ভব। এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হ্যাঁ বা না দিয়ে বলা অসম্ভব। এটা মনে হচ্ছে, নিজেদের সংকট জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলো। যে উদ্দেশ্যে গণভোট সেটা এভাবে বাস্তবায়ন করা যায় না। নানা পক্ষকে খুশি করতে গিয়ে সরকার বৃহত্তর জটিলতায় পড়েছে।’’

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর