শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৩-০৩-০৬
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ব্যতিক্রম আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টরে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের আয়োজনে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তু কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে স্কুলের ৪ জন করে ২০ বার মোট ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার উপর দিয়ে ঘুরানো হয়েছে।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (ভিসি) প্রফেসর ড. শাহ আজম শান্তনু। এসময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহীত করবে। শিক্ষার্থীদের পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমসা বলেন, আমাদের বাবা-মা ও শিক্ষকেরা সব সময়ই আমাদের কাছে ভালো রেজাল্ট আশা করে। আগামীতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট অর্জন করে আমাদের কাংক্ষিত লক্ষে পৌছাতে পারি সেই উৎসাহ দানে এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগি হতে আরও অনুপ্রেরণা যোগাবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited