বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২২ পিএম, ২০২৫-১১-০১

হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘সংবেদনশীল তথ্য ’ রক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শুক্রবার সাংবাদিকদের অনুমতি ছাড়া হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে প্রবেশ সীমিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাংবাদিকদের এখন পূর্বানুমতি না থাকলে ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। যেখানে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কার্যালয় এবং ওভাল অফিসের কাছে অবস্থিত।
সাংবাদিকরা এর আগে এই এলাকায় অবাধে প্রবেশ করতে পারতেন। সাংবাদিকরা প্রায়শই তথ্য জানতে লিভিট বা সিনিয়র প্রেস কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, মিডিয়া এখনও হোয়াইট হাউস ব্রিফিং রুমের পাশে ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। যেখানে আরও জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।
ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের মধ্যে এই নীতিমালাটি এলো। যার মধ্যে রয়েছে পেন্টাগনের নতুন নিয়ম যা এএফপিসহ প্রধান সংবাদমাধ্যমগুলো এই মাসের শুরুতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।
হোয়াইট হাউসে এই পরিবর্তনটি জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক ‘আপার প্রেসে অননুমোদিত প্রকাশ থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করা’ শীর্ষক একটি স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছে।
লিভিট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুংকে  পাঠানো এই চিঠিতে প্রেস পাসধারীদের 'আপার প্রেস'-এ অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর