বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান : ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টায় জড়িত আ. লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৭ পিএম, ২০২৫-১১-১২

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান : ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টায় জড়িত আ. লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক পারভেজ আনোয়ার তনু (৪৬), কোতোয়ালি থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম আক্তারুজ্জামান টিপু (৬০), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল থানা ১০ নং ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম ওরফে পরশ (৩৫), চাঁদপুর ফরিদগঞ্জ থানা ১১ নং চর দুখি ইউনিয়ন সভাপতি ও ৪ নং ওয়ার্ড নেওয়াজপুরের যুবলীগ সদস্য মো. কামাল পাটোয়ারী (৩৫), বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আব্দুল হাদী লেন ইউনিট যুবলীগের প্রচার সম্পাদক মো. রকি (৩৯), রমনা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস (৫৮), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর রোকন উদ্দিন আহম্মেদ (৬০), ছাত্রলীগের সক্রিয় কর্মী অন্তত আহমেদ ওরফে আলভী (২১), মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী শাকিল  বিশ্বাস (২১), ছাত্রলীগ কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রাফি (২৩), ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহিদ সিদ্দিক রেজা (৫৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী শেখ সাজে আলম সবুজ (৩৭), আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. কামাল সেন (৪০), ছাত্রলীগ কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী অনিক মন্ডল (২১), দারুসসালাম থানার ৯ নং ওয়ার্ডের সভাপতি অনিন্দ্র চন্দ্র দাস (৫০), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা (৫৪), যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের  ৪৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আমিনুদ্দিন (৪৮), ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানা কমিটি ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত হাসান জাবেদ (২৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আল আমিন ওরফে আকাশ মণ্ডল (২৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. হৃদয় (২৯), আওয়ামী লীগের সক্রিয় কর্মী কামাল হোসেন (৪৫), পটুয়াখালী বাউফল সূর্যমনি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের বাবলু ফরাজী (৩৮), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আল আমিন (৩৬), বরগুনা তালতলী উপজেলা ৭নং আর পাঙ্গাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান (৪৮), গোপালগঞ্জ সদর পৌর আওয়ামী লীগসহ সভাপতি আলী নাইম খান জিমি (৪০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সংগঠক মিজানুর রহমান টিটু (৪২), নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম হৃদয় (৩৫), শেরপুর জেলা নকলা থানার শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম (৪০), গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর ওসমান গণি কাজল (৪০), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুদ হাওলাদার ওরফে আলিফ (৩০), কুড়িগ্রাম জেলা শাখার আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ধুলু (৬০), আদাবর থানা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩৪), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক মিজান বিশ্বাস (৩৩), রামপুরা থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ রিপন (৪৪), ঢাকা মহানগর দক্ষিণের ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হান উদ্দীন (৩৪), ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নং ওয়ার্ডের যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক স্মৃতি (২৮), মাদারীপুর জেলা শিবচর থানা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন শেখ (৩৯), যশোর জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয় (২৩), কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফুয়াদ হাসান (৩৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. হামিদ (২৯), নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন শিকদার(৬০), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আইয়ুব খান (৬০), নোয়াখালী জেলার হাতিয়া থানার ৮ নং সোনাদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম (৪০) ও মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহীন ইসলাম (৩৫)।
তালেবুর রহমান জানান, ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। 
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর