শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৮:৪৭ পিএম, ২০২৬-০১-০৪
রাঙামাটি প্রতিনিধিঃ
নির্বাচনকে সামনে রেখে আবারও রাঙামাটির পাহাড় কে অশান্ত করে তুলছে মাইকেল চাকমার নেতৃত্বাধীন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। চাঁদাবাজিতে অস্থির পাহাড়ের সাধারণ পাহাড়ি ও বাঙালী জনগণ। শনিবার (৩জানুয়ারী) রাতে রাঙামাটি জেলার বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকার হাওয়াভবন টিলা ও বরুনাছড়ি এলাকা হতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ সহ প্রায় ১৫লক্ষাধিক টাকার জিনিস পত্র নিয়ে গেছে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় হাওয়াভবন টিলা ও বরুনাছড়ি এলাকায় জেলেরা রাতে মাছ ধরছিলো। এসময় ১০থেকে ১২জনের একটি করে সশস্ত্র দল নদী পথে ট্রলারে করে এসে জেলেদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল, নগদ টাকা, সোলার, ব্যাটারীও ইঞ্জিন চালিত বোট নিয়ে যায়। সেই সাথে জেলেদের কে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ চাঁদার টাকা পরিশোধ করতে বলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জেলে বলেন, ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আমাদের সাথে থাকা মোবাইল, নগদ টাকা, জাল, মাছ ধরার ট্রলার, সোলার, ব্যাটারী সহ সবকিছু নিয়ে গেছে। সেই সাথে প্রতিমাসে চাঁদা না পেলে প্রাণ নাশের হুমকি দিয়ে গেছে। আমরা সবাই জীবন নিয়ে খুব আতঙ্কে দিন কাটাচ্ছি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। চব্বিশের জুলাই গনঅভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেলেও পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতা পাইনি। এই বিষয়ে শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমাকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ভুক্তভোগীদেরকে থানায় মামলা করতে বলেছি। এবিষয়ে জানতে বরকল থানার অফিসার ইনচার্জকে ফোন করলে তিনি জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited