বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জার্মানিকে হারিয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :    |    ১০:৫৬ এএম, ২০২২-০৮-০১

জার্মানিকে হারিয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অবশেষে শিরোপাখরা কাটলো ইংল্যান্ডের। দীর্ঘ ৫৬ বছর পর ফুটবলের কোনো মেজর শিরোপা জিতলো দেশটি। নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে জিতেছে ইংলিশরা। যার সুবাদে ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের দেশটিতে গেলো কোনো বড় শিরোপা।

রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচে সমানে-সমান লড়েছে দুই দল। দ্বিতীয়ার্ধে গোল করে লিড নেয় স্বাগতিক ইংল্যান্ড। সেটি ফিরিয়ে দিতে সময় লাগেনি রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানির। অবশেষে অতিরিক্ত ত্রিশ মিনিটের দ্বিতীয়ার্ধে গিয়ে জয়সূচক গোল করে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি কোনো দল। ম্যাচ ইংল্যান্ড জিতলেও বল দখলে এগিয়ে ছিল জার্মানি। এমনকি গোলের জন্য ইংল্যান্ডের (১৩) চেয়ে বেশি শটও নেয় জার্মান নারীরা (১৬)। তবে জার্মানির (৭) চেয়ে লক্ষ্য বরাবর শট বেশি ছিল ইংল্যান্ডের (৮)।

ম্যাচের প্রথমার্ধে হয়নি কোনো গোল। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের সময় মাঠে নামেন এলা টুন। স্কোরশিটে নাম তুলতে তার সময় লেগেছে মাত্র ছয় মিনিট। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে পুরো ওয়েম্বলি, যেখানে উপস্থিত ছিলেন রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শক। তবে তাদের আনন্দ বেশিক্ষণ টেকেনি।

৭৯ মিনিটের মাথায় আটবারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিনা মাগুল। ২০০৯ সালের ইউরোর ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। সেবার ইংলিশদের ৬-২ গোলে উড়িয়েই দিয়েছিল জার্মান নারীরা। তবে এবার আর সেরকম কিছুই করতে পারেনি তারা।

নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাজিমাত করেন ক্লো কেলি। কর্নার কিকে ডি-বক্সে উড়ে আসা বলে প্রথমে পা লাগাতে পারেননি কেলি। তবে দ্বিতীয়বার সুযোগ পেয়ে আলতো টোকায় বল জালে পাঠিয়ে জার্সি খুলে উল্লাসে মাতেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর