বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে এবারের গণভোট : ঢাকা বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২৬-০১-১৭

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে এবারের গণভোট : ঢাকা বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে এবারের গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটটি একটি বিশেষ ধরনের ভোট। তিনি বলেন, এটি কেবল হ্যাঁ বা না ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর মাধ্যমে অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। আজ শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিভাগীয় প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। বিভাগীয় কমিশনার বলেন, ‘আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হলো গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, দুটি ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। তবে আজকের মতবিনিময়ের মূল ফোকাস বা আলোচনার বিষয়বস্তু হলো গণভোট।’ সাধারণ ভোটারদের সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, ‘আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা গণভোট এবং এর বিষয়বস্তু সম্পর্কে অবগত। কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো, সাধারণ মানুষকে আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতন করতে পেরেছি কি-না। যেহেতু এই ভোটটি সচরাচর হয় না, তাই এ নিয়ে মানুষের অভিজ্ঞতা কম।  ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ‘আমার জানামতে, বাংলাদেশে ইতিপূর্বে দুবার গণভোট হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, ‘এবারের গণভোটে জনগণের অংশগ্রহণ এবং তাদের সুচিন্তিত মতামত অত্যন্ত জরুরি। সাধারণ ভোটারদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।’ তিনি বলেন, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সিভিল সোসাইটির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের ওপর আস্থা রেখেছে। তাদের মাধ্যমেই সরকার ও নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছাতে চায়। ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের ওপর যে অর্পিত দায়িত্ব রয়েছে— সাধারণ ভোটারদের কাছে সঠিক বার্তাটি পৌঁছে দেওয়া, তা আমরা যথাযথভাবে পালন করবো, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর