বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জামায়াতের গলার কাঁটা এখন চরমোনাই, ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩২ পিএম, ২০২৬-০১-১৪

জামায়াতের গলার কাঁটা এখন চরমোনাই, ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াতে ইসলামীর গলার কাঁটা এখন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। তারা ৪৫ আসন নিয়ে সন্তুষ্ট হতে না পারায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত হতে রাজি হয়নি। ফলে বাধ্য হয়েই জামায়াত তাদের বিকেল ৪টার নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছে। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে ৪০ সিট দিয়েছিল জামায়াত। কিন্তু তারা রাজি না হওয়ায় গত দুই দিনে বার্গিনিং করে আরও পাঁচ সিট দিতে রাজি হয় জামায়াত। এমনকি এর বাইরে অতিরিক্ত আরও পাঁচ সিট উন্মুক্ত রাখতেও সম্মত হয় জামায়াত। কিন্তু শেষ পর্যন্ত চরমোনাই সংবাদ সম্মেলনে হাজির হতে সম্মতি দেয়নি। জামায়াত ইতিপূর্বে ডজনখানেক আসনে তাদের প্রার্থীই দেয়নি। চরমোনাই দলকে এসব আসন নিশ্চিত করেছিল। এ অবস্থায় জামায়াতের গলার কাঁটা হয়ে উঠেছে চরমোনাইয়ের দল। বেলা সাড়ে ৩টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস ১১ দলীয় জোটে থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজ নিজ কার্যালয়ে তাদের সর্বোচ্চ ফোরামের বৈঠক চালিয়ে যাচ্ছিল। সূত্র জানিয়েছে, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী অন্দোলনের ধারণা, দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না। চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠকে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। জামায়াত তাদের দাবির প্রেক্ষিতে আরও বাড়িয়ে ১৫-২০টি আসন দিতে চায়। তবে দলটির শীর্ষ পর্যায়ের একটি সূত্রের তথ্যমতে, তাতেও তারা সন্তুষ্ট না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে মওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমাদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের দাবির প্রেক্ষিতে ৭ থেকে ৩টি আসন বাড়িয়ে ১০টি আসন দিতে চায় জামায়াত। এ নিয়ে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। দলীয় সূত্র বলছে, তারা জোটে থাকারই সম্ভাবনা বেশি ।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর