বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীতে মাদকসেবীদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩০ পিএম, ২০২৫-১২-১০

নরসিংদীতে মাদকসেবীদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকসেবীদের পুনর্বাসনের লক্ষ্যে আলাদা কারাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে তারা যেন পরিবারের জন্য কিছু আয় করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে দেখা গেছে অধিকাংশ আসামিই মাদকসেবী। মাদকের কোনো উপকারিতা নেই। জনগণকে এ বিষয়ে আরও সতর্ক করতে হবে।
রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এলাকাটির মানুষ কিছুটা অসহিষ্ণু, বিশেষত রায়পুরায় খুনাখুনি ও মারামারির ঘটনা প্রায়ই ঘটে। সন্ত্রাসীরা অবাধে অপকর্ম চালাচ্ছে এবং তাদের হাতে অস্ত্রও রয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শিগগিরই সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে অপারেশন পরিচালনা করা হবে।
এ বছরের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যায় এবং ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এখনো ১৮৪ জন পলাতক আসামি ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্রের বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। এসব অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। 
রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন গুলিবিদ্ধ হন। আশির দশক থেকে এলাকাটি আধিপত্য নিয়ে সংঘর্ষে অস্থির বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন। পরে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, খাবার ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর