শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৭:০৪ পিএম, ২০২০-০৯-২৭
পঞ্চগড়ের আটোয়ারীতে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ।
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সুখাতি গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম(২৩), অপরজন মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুয়েল দাসের ছেলে শুভ দাস (২০)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন চুরির মালামালসহ দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদের বিরুদ্ধে ৪৬১/৩৮০ ধারায় আটোয়ারী থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। মামলা নং-১৫, তারিখ ২৬/০৯/২০২০ ইং। গ্রেফতারকৃত দুই চোরকে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ যে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের মেসার্স মারিয়া ট্রেডার্স সহ অপর একটি দোকানে দু’টি টেলিভিশনসহ মনিহারী মালামাল চুরি যায়। খবর পেয়ে পুলিশ চুরির ঘটনা পরিদর্শন করেন।এবং আটোয়ারী থানায় চুরির মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited